ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১৭ | অতিথি ১১৫
অনলাইনে সর্বাধিক সদস্য ৫২২, সময় বুধ, ২০০৮-১২-৩১ ১৬:১৯

ছড়া


চেক-আপ... (বছর শুরুর ছড়া!)

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২০০৯-০১-০১ ০০:১১)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
ইন্টারনেট থেকে সংগৃহিত ছবি সূত্র: Micheal Demeng-এর শিল্পকর্ম 'clague' ।

সবাইকে নতুন ইংরেজী বছর ২০০৯-এর সলজ্জ শুভেচ্ছা।
[বিধিবদ্ধ সতর্কীকরণ: এখানে নিজেকে খুঁজে পাওয়া নিজস্ব সৃজনশীলতা বলেই গন্য হবে।]

চেক-আপ

মাথাটা সুস্থ কি ? নিশ্চিত ভাবনায় -
এসো ভাই চলো যাই ঘুরে আসি পাবনায়।
বিল ঝিল মাছ দই মন্ডাটা নামী তার
যতো পারো ডুবে খাও
নিয়ে যাবে ? হবে তাও,
সাথে শুধু নিতে হবে ইয়া এক দামী ‘কার’।

তবে ভাই যাই বলো, কেন নাম ডাক তার
জানো কি ?
আছে নাকি ওখানেই বড় বড় ডাক্তার।
...




ছড়মাণু - ০৪

লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বুধ, ২০০৮-১২-৩১ ১২:৪৮)
ক্যাটেগরী: |
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

রাজনৈতিক আলোচনার জোয়ারে বেমানানভাবে এই হালকা রচনা দিয়ে কারুর বিরক্তি উত্পাদন করে থাকলে আগে থেকেই ক্ষমাপ্রার্থনা করে রাখছি।

এই সিরিজের ছড়াগুলোর বৈশিষ্ট্য: প্রতিটি দ্বিপদীর অন্ত্যশব্দ দু'টির উচ্চারণ হবে অভিন্ন, তবে সেগুলো বহন করবে ভিন্ন অর্থ। "গিয়ে আমি বইমেলা / কিনেছিনু বই মেলা" গোছের।

~~~~~~~~~~~~~~~~~

৩১.
"বাংলা" নামের ধারণাটি কভু ছিলো না তাদের বিশ্বাসে
মওকা পেলেই ছোবল হানে - রয়েছে ...




বুয়েট এর মর্যাদার প্রশ্ন নিয়ে কিছু কথা

ইউজারনেমঃ লীন
মেইলঃ
একাউন্ট স্ট্যাটাসঃ অ-সচল
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

গত কয়েকদিন ধরেই সচলায়তনের "গুঁতোগুতির শীর্ষে" রয়েছে "ষষ্ঠ পাণ্ডব" এর একটি ব্লগ। সেটা হলোঃ বুয়েটের মর্যাদা রক্ষায় এগিয়ে আসুন। হয়তো পড়েছেন।
যাই হোক, সচলায়তনের প্রথম পাতায় গেলেই চোখে পড়ে "সচলায়তন | চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"। "ষষ্ঠ পাণ্ডব" এর ব্লগ এবং এই শ্লোগান দেখেই আমি সচল...




অর্বাচীনের নির্বাচনী ছড়া - ০৩

লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শুক্র, ২০০৮-১২-২৬ ১৪:৫০)
ক্যাটেগরী: |
স্বপ্নাহত এর ছবি

কথা নয় আজিকার
দেশে যত রাজাকার
ভোটে, জোটে আছে দল পাঁকিয়ে
আমি, তুমি, তাহারা
ভাই,বোন, মা হারা
দেখবো তা' শুধু শুধু তাকিয়ে?

আর কত অনাচার
দেশ নয় প্রাণ আচার
শুয়োরেরা চেটেপুটে যে খাবে
এক দুই করে তিন
এদেশেতে দিনদিন
ক্ষমতার নামতা সে শেখাবে।

তাই বলি এসময়
এখনি যে সে সময়
হও যদি দেশপ্রেমী সাচ্চা
ভোটে বলো-" সর তুই,
দূরে গিয়া মর তুই;
তুই হলি শুয়োরের বাচ্চা।"




যাচ্ছে গাড়ি যাত্রাবাড়ি

লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বুধ, ২০০৮-১২-২৪ ১৪:৪৪)
ক্যাটেগরী: | | | |
নির্বাক এর ছবি

যাচ্ছে গাড়ি যাত্রাবাড়ি
তাল হারিয়ে একা।
যাত্রাবাড়ি মধুর হাড়ি
যায়না ধরে রাখা।
যাত্রাবাড়ি কাড়িকাড়ি
পয়সা ধরে গাছে,
গাড়ি চলে ব্রেক ছাড়া তাই
কেউ নিয়ে নেয় পাছে।
যাত্রাবাড়ি সারিসারি
ঘিয়ের হাড়ি রাখা।
সবাই ছোটে উর্ধ্বশ্বাসে,
সব যদি পায় একা।
যাত্রাবাড়ি আমোদভারি
কেউ করেনা মানা।
সবাই চলে যে যার মতন
ছড়িয়ে দিয়ে ডানা।

যাত্রাবাড়ির যাত্রীগুলো
সকলে একচোখা,
বেজায় রকম একগুঁয়ে আর
ভীষনই এ...




অর্বাচীনের নির্বাচনী ছড়া - ০২ (আমরাও তো দেশ গড়েছি!)

লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শনি, ২০০৮-১২-২০ ১১:১৭)
ক্যাটেগরী: |
স্বপ্নাহত এর ছবি

একাত্তরে একটু না হয়
জান বাঁচাতে বেশ ধরেছি
মানুষ হয়েও পাক কুকুরের
নাপাক সরু লেজ ধরেছি

ভাইকে মেরে শেষ করেছি
মুক্তি নিরুদ্দেশ করেছি

আপনি মহান, তারপরও তাই
পাপ পুড়িয়ে less করেছি
ফ্ল্যাগ লাগিয়ে গাড়ির ডগায়
উন্নতিও বেশ করেছি

দেশের মাথা, কেশ ধরেছি
শুরুর ভুলেও শেষ ধরেছি

দূর অতীতেও পাশেই ছিলেন
আর্জি এ তাই পেশ করেছি
ভোটটা দিয়েন এইবারও ভাই
আমরাও তো দেশ গড়েছি!




নিমকি ছড়া-০৫

লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: শুক্র, ২০০৮-১২-১৯ ০০:১৭)
ক্যাটেগরী: |
মৃদুল আহমেদ এর ছবি

এই ছড়াতে ছন্দ আছে, অশ্লীলতার গন্ধ আছে, বাইচা গেছেন যাদের দুচোখ বন্ধ আছে…
ছোট ছোট দু-লাইনে, মনটা কারো দুলাই নে, তবুও যদি একটু খানিক মনটা কারো দোলে… আসেন আমার কোলে!

০১.
ফ্যালো কড়ি, মাখো তেল,
ভ্যাসলিন বা হেয়ার জেল…

০২.
তুমি নারী, আমি নর…
আমি নাড়ি, তুমি নড়!

০৩.
আজ প্রেম কাল বিয়ে…
পরশু মর ফাল দিয়ে!

০৪.
হালকা চালে দুলকি তালে
গান শিখেছি রাত্রিকালে!

০৫.
ঝোপের ভেতর পিছল কাদা…
হড়কালে পা তাতে...




দিল্‌ খুশ

লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১২-১৮ ১১:৫২)
ক্যাটেগরী: | | | |
নির্বাক এর ছবি
shoe

আহ্‌ হারে দিল খুশ!
জুতো খেলেন বুশ,
খেলেন কিন্তু বুশ!
একটু করুন হুঁশ।

বিশ্ববাসীর শান্তি কেড়ে,
লক্ষকোটি মানুষ মেরে
গেলেন কিন্তু বুশ!
কেউ কি করে হুঁশ?

বুশ বাবাজির বিদায় কালে
এই কি ছিল তার কপালে!
জানত কি কেউ এই আকালে
করবে ঠিকই হুঁশ –
সাহস কত
বাতাস এত
ধরে যেই ফুসফুস!!

জুতো মহান ধন্য তুমি;
তোমার প্রভুর চরণ চুমি,
বুশ বাবাজির ইমেজ ভাঙ্গি
আছড়ে পড়ে নামলে ভূমি!
বুকে আগুন-তুষ -
ভাবছি বসে এই ...




সব ঋতুতেই তুমি

লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: বুধ, ২০০৮-১২-১৭ ২১:১৩)
ক্যাটেগরী: | |
লীনা ফেরদৌস এর ছবি

তুমি এসেছিলে শীত ছুঁয়ে ছুঁয়ে
রঙে রুপে ভরালে বসন্তে
গ্রীষ্মে লু হাওয়ায় আমি মরুময়
কোথা যে হারালে অনন্তে ।

বর্ষার জলে ভাসি অশ্রু প্লাবনে
কদম কেয়া কাঁদে বনান্তে
ভাদ্রে এ হৃদয় ভেঙ্গে চৌচির
পাথর হলাম যে হেমন্তে ।

তুমি হীনা চারিধার শুধু হাহাকার
আঁধার নেমেছে দিগন্তে
সব ঋতুতেই চাই তুমি ভাল থেক
থাক না যত দূর দুরান্তে।




অর্বাচীনের নির্বাচনী ছড়া - ০১

লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ২০০৮-১২-১৬ ১৬:৫৯)
ক্যাটেগরী: | |
স্বপ্নাহত এর ছবি

অবশেষে হেসে তিনি লুংগিটা খুললেন
লাঙলের ফাল ছেড়ে নৌকাতে ঝুললেন।

হাসিনার সাথে তার ভাগ্যটা গুললেন
প্রেসিডেন্টের গদি চড়ে ঘোরে ঢুললেন।

গণতন্ত্রের চোটে মুখে ফেনা তুললেন
দেশপ্রেমে হাবুডুবু খেয়ে পানি,ফুললেন
আরও কিছু বললেন....

শুনে সেই অনেকেই তালে তালে দুললেন
শুনলেন?

অতীতের সবকিছু আপনিও ভুললেন?




লক্ষ্যভ্রষ্ট

লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: সোম, ২০০৮-১২-১৫ ১২:৪০)
ক্যাটেগরী: | | | |
নির্বাক এর ছবি
sepai

সে কি বৎস!
করিয়া মকশো,
যুদ্ধের একি হাল!
মশা মারিতে কামান দেগেছ,
ছিঁড়েছ শতেক জাল।

অযথাই পানি করিয়াছ ঘোলা,
টানিয়াছ সুখে বিড়ি-আলবোলা।
ভাবিয়াছিলে সুখ হবে মেলা;
মাছেদের হবে কাল!

যাহা ছিল লাউ হইয়াছে কদু।
জালে আছে শুধু যদু আর মদু,
বাকী সকলেই হইয়াছে সাধু;
রুই-কাতলায় দেয় ফাল!

দুইটি বছর করিয়া প্র্যাকটিস,
খাটাইয়া যত বাহারি ট্যাকটিক্‌স,
টার্গেট যত করিয়াছ মিস –
শেষতক এই ফল?!

সকলে মিলিয়া সক...




ছবির নাগরিক

লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: সোম, ২০০৮-১২-১৫ ০০:১৪)
ক্যাটেগরী: |

ছবিতে বাঁধানো মন বের হয়ে আসে
হৃদয়ো মন্দিরে প্রিয় চুপ করে হাসে
কত কথা বলি তবু দেয়না সাড়া
আদরের হাতছানি দেয়না নাড়া।

বরফ-পাথর বলে অভিযোগ করি
কাজের নুড়ি দিয়ে সময় ভরি
তারপরো অকারনে চোখ চলে যায়
বারবার এ হৃদয় থমকে দাঁড়ায়।

চোখেতে চোখ রেখে ভাবনাতে দোলায়
আমার গানের সুর কুয়াশায় মিলায়
আবেগের জল-পাহাড়; তার নেই বিষ্ময়
জোয়ারের ঝাঁপি ফেলে নিশ্চল মৃন্ময়।

মেঘলা শ্রাবণ ডুবে চোখের দিঘ...




মোহনগঞ্জের লোককথা (ছড়া) ::: ফুলনা ফুলনা ফুলনা

লিখেছেন গৌতম (তারিখ: শনি, ২০০৮-১২-১৩ ১১:১৪)
ক্যাটেগরী: |
গৌতম এর ছবি

ছড়াটি মূলত ছোট ছোট শিশুরা পাঁচগুটি খেলার সময় সুর করে আবৃত্তি করে থাকে। কিশোরীদের মহলেও খেলাটি বেশ প্রচলিত, সেই সাথে ছড়াটিও।

ফুলনা ফুলনা ফুলনা
এক হাতে দুলনা – তেলনা
সুষম সুষম সুষম
আঁটি আঁটি আঁটি
লঙ্গনা লঙ্গনা লঙ্গনা
একটি পয়সা তেলের দাম
মনোরঞ্জন বেরাম্মন
পদে বেরাম্মন পদে বাঁশি
এই সূর্য তুমি সাক্ষী
সারি গোল্লা গেছ পাট্টি
তুলসি পাট্টি/ তুলছে পাট্টি।

শব্দের অর্থ
বেরাম্মন = ব...




মায়ের ছেলে

লিখেছেন নির্জর প্রজ্ঞা [অতিথি] (তারিখ: শুক্র, ২০০৮-১২-০৫ ০৭:৪২)
ক্যাটেগরী:

সূর্যে দিবি ডুব- তুই এমন কথাও বলিস
চাঁদকে নিয়ে ইচ্ছেমতো ফুটবলটাও খেলিস
আস্ত প্রজাপতিটাকে মুঠোর মাঝে পুরে
আবার তাকে উড়িয়ে দিস মুঠো থেকে দূরে।

গাছটাকে তুই বানাস ঘোড়া- লাগাম ধরিস হাতে
দিগ্বিজয়ের স্বপ্ন নিয়ে ছুটিস মাঠে মাঠে
কদম ফুল তোর পায়ের কাছে- ঠিক যেন সব নুড়ি
আকাশ সাগর থমকে দেখে তোর চালানো ঘুড়ি।
আবোল তাবোল বাতাস আসে জাহাজ ঘুড়ির চোখে
নাবিক তুই! সাধ্য কার এমন আছে রাখবে তোকে রু...




ঢাকা শহর আইসা আমার

লিখেছেন তানবীরা (তারিখ: শুক্র, ২০০৮-১২-০৫ ০২:১০)
ক্যাটেগরী: | | | | |
তানবীরা এর ছবি

ঢাকা শহর আইসা আমার

আইসা ঢাকা পকেট ফাকা
টক ঝালের চটপটি
একেবারে গা মাখা
রিকশার চাকা বাকা বাকা
রিকশার পিছনে ববিতা আকা।

ভাপা পিঠা সাজিয়ে রাখা
আধ কেজি তাতে ধূলো মাখা
টি।এস।সি বসুন্ধরায়
আর একবার পা রাখা।

ব্যস্ত মা রাধা বাটা
খাচ্ছি সব তেলে ছাকা
তাজা মাছের বেছে কাটা
অনেক তাতে স্নেহ মাখা।

ভোর সকালে ফাকা ঢাকা
তারই মধ্যে উড়ছে টাকা
ধরতে তারে চলছে কেউ
মাথায় নিয়ে তরকারীর ঝাকা।

ছু...




ফেরা

লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১২-০৪ ১২:৩১)
ক্যাটেগরী: | | | |
নির্বাক এর ছবি

বিবেক পোড়া মাটির ঘরে
লোভের সিঁদুর মেঘ,
সুতোয় বেধে পুতুল নাচায়,
সব ধরেছে ভেক্‌।
বকধার্মিক সারস সেজে
ধরতে বসে মাছ;
ধরবে সে যে প্রজাপতি
করছে কি কেউ আঁচ?
হায়নাগুলো দল বেধে সব
ফুলের বনে ঢোকে।
পায়রাগুলোর রক্ত চোষে
মাটির চিনে জোঁকে!
শকুন খোঁজে মরা গরু
এই আকালের দিনে।
কপাল যাদের পুড়েই গেছে
খাচ্ছে মরা কিনে!
হুতুম পেঁচা বলছে চেঁচা
রাত্রি হল ঢের।
আসছে ধেয়ে অমাবস্যা
এক্ষুণি সব ফের।

কা...




ছড়মাণু - ০৩

লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১২-০৪ ০৩:৪৪)
ক্যাটেগরী: |
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ছড়মাণুতে অনেকেই সংক্রমিত হয়েছেন দেখে সত্যিই প্রীত বোধ করেছি। বাংলা ছড়ার এই ধারাটি, খুব সম্ভব, নতুন নয়। তবে এতো ব্যাপক চর্চা আগে কোথাও হয়েছে বলে মনে হয় না।

এই সিরিজের ছড়াগুলোর বৈশিষ্ট্য: প্রতিটি দ্বিপদীর অন্ত্যশব্দ দু'টির উচ্চারণ হবে অভিন্ন, তবে সেগুলো বহন করবে ভিন্ন অর্থ। "গিয়ে আমি বইমেলা / কিনেছিনু বই মেলা" গোছের।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

২১.
শুনেছি, সে নাকি জুয়াচুরি করে
দিনরাত খ...




আকালের ছড়া

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২০০৮-১২-০১ ১২:৩৬)
ক্যাটেগরী:

উপড়ে গেলে লালন
আপনি করেন এক মিনিটের নীরবতা পালন !

আজ বলাকায় আবার
আঘাত এলে, কষ্ট পেয়ে খাননি রাতের খাবার !

আপনি কাতর, শোকে পাথর হঠাত্ এমন ধ্বসে
ভাবছি, আবার আপনাকে না মুর্তি ভেবে বসে !




হস্তশিল্প

হস্তশিল্প
রাসেল 'ও নীল

১.
নেই তো কারো অপেক্ষাতে
আত্মতৃপ্তি নিজের হাতে

২.
আজ কাল হাতেরা প্রায়ই অভিযোগ করে
গোপনে গোপনে আর কতোকাল সাবান কোম্পানীর
ব্যাবসা বাড়াবে?

৩.
সমৃদ্ধ ফসলের মন্ত্র জানা
কৃষক এক টুকরো জমির অভাবে
অকাতরে নিঃশেষ করে যায়
প্রতিদিনের অনাগত ফসল

৪.
৬০ কিংবা ৭০ কিংবা ৮০ দশকের
কিংবা আমাদের সময়ের
ডাক সাইটে রূপবতী আজ ম্লান, ম্রিয়মান
কিন্তু আমার হাত আজো নিজ দায়িত্ব প...




কম সময়ে পড়া, দিলাম কয়খান ছড়া!

শামীম এর ছবি

১.
বছর বছর কোরবানী,
জান কি এর core বাণী?

২.
আমাদের দুই মহা বিবি,
জলপাই তলে ইয়া হাবিবি।

৩.
পরীক্ষা hall-এ বিদ্যা ধার,
প্রফেশন-এ চোখে আঁধার।

৪.
পা যাচ্ছে দেবে,
আরো ওজন দেবে?

৫.
বানরের গলায় মুক্তাকা হার।
বলতো এই ডিগ্রী কাহার?



Syndicate content
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন